ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুরে এপির উদ্যোগে মা সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর সকালে জামালপুর পৌরসভার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার।

সমাবেশে বক্তব্য রাখেন এপি ব্যবস্থাপক মিনারা পারভীন।ছবি: বাংলারচিঠিডটকম

সমাবেশে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন। অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন পাথালিয়া পশ্চিমপাড়া নগর উন্নয়ন কমিটির সভাপতি পারভেজ আহম্মেদ, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। সমাবেশে বিপুল সংখ্যক মা ও শিশুরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত শিশুদের একাংশ।ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা সমাজে নারী ও শিশু নির্যাতনের কারণ উল্লেখ করে বলেন, পারিবারিক শিক্ষার অভাব, ধর্মীয় অনুশাসন মেনে না চলা, শিক্ষা ব্যবস্থার মান নিচে নেমে যাওয়া, তথ্য-প্রযুক্তির অপব্যবহার, প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং বিচারের দীর্ঘসূত্রিতা, দুর্নীতি, মাদক, জুয়াসহ মূল্যবোধের চরম অবক্ষয় রোধ করতে না পারলে নারী নির্যাতন প্রতিরোধ করা আরও কঠিন হয়ে উঠবে। তারা বলেন, পরিবার থেকে শিক্ষা শুরু করতে হবে। শিশুর স্বাভাবিক বিকাশে সবধরনের পদক্ষেপ গ্রহণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে জামালপুরে শিশু ও তার পরিবারের লাগসই উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

জামালপুরে এপির উদ্যোগে মা সমাবেশ

আপডেট সময় ০৮:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩