ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

ইসলামপুরে দানের গরুকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত, আটক ৬

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে দানের গরুকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নাছির উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

৮ নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন ওই গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাছির উদ্দিনের সাথে তার বোন রাহেলা বেগম এবং মা হেনা বেগমের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে ৮ নভেম্বর সন্ধ্যার দিকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নাছির উদ্দিনকে।

গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. সালাউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাছির উদ্দীনের শাশুড়ি রহিমা বেগম বলেন, আমি একটি গাভী গরু দান করেছিলাম মেয়ে জামাই নাছির উদ্দিনকে। গরুটি চুরি করে নাছিরের বোন রাহেলা বেগম তার স্বামীর বাড়িতে নিয়ে যায়। গরুটি ফেরত না দিয়ে উল্টো আমাকেসহ নাছির উদ্দিনের বিরুদ্ধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলে আদালতে মামলা করেছে রাহেলা বেগমের মা হেনা বেগম। এনিয়ে বিরোধ চলে আসছে। নাছির উদ্দিনকে পিটিয়ে মেরে ফেলেছে।

নিহত নাছির উদ্দিনের ছেলে নিয়ামুল হক বলেন, আব্বার ওপর দেশীয় অস্ত্রে হামলা করে ফুফু রাহেলা বেগমের লোকজন। আব্বাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। এতে আমার বাবা মারা যান।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৬ জনকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইসলামপুরে দানের গরুকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত, আটক ৬

আপডেট সময় ০৫:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩