ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদুল্লাহ, তামিম

বাংলারচিঠিডটকম ডেস্ক

চলতি মাসে ঘরের মাঠে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সেপ্টেম্বর ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ব্যাট হাতে ভাল করতে না পারায় গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ।

অন্যদিকে পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় এশিয়া কাপ মিস করেন তামিম।

নিউজিল্যান্ড সিরিজের বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদও শরিফুল ইসলামকে। সাকিবের অনুপুস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার নাইম শেখ, আফিফ হোসেন এবং শামিম পাটোয়ারি। তামিম, মাহমুদুল্লাহর রিয়াদের সঙ্গে দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানও।

দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ বাঁ-হাতি জাকির হাসান, পেসার সৈয়দ খালেদ আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

১ম ও ২য় ম্যাচের জন্য বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদুল্লাহ, তামিম

আপডেট সময় ১১:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩