ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

নারী বিশ্বকাপ : ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

বাংলারচিঠিডটকম ডেস্ক : পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে নারী বিশ্বকাপ ফুটবলে যাত্রা শুরু করেছিলো ব্রাজিল। দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে ব্রাজিল।

২৯ জুলাই গ্রুপ-‘এফ’এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল।

অস্ট্রেলিয়ার ব্রিজবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো ফ্রান্স। ১৭ মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা।

৫৮ মিনিটে ডেবিনহার গোলে ম্যাচে ১-১ সমতা আনে ব্রাজিল। ৮৩ মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

এই জয়ে ২ ম্যাচে ১টি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে শেষ ষোলোর পথে এগিয়ে গেল ফ্রান্স। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। ১টি করে ম্যাচ খেলা গ্রুপের অন্য দুই দল জ্যামাইকার আছে ১ পয়েন্ট এবং পানামা এখনও পয়েন্টের খাতা খুলেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

নারী বিশ্বকাপ : ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

আপডেট সময় ০৮:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩