ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

সেনাবাহিনী মাঠে থাকবে ২৪ ডিসেম্বর থেকে

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।

সচিব বলেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল।

সচিব আরো বলেন, ভোটকেন্দ্র থেকে ভিডিও করা যাবে না। তবে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই। এক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই অফিসের নিয়োগপত্র ও আইডি কার্ড দিয়ে সাংবাদিক পরিচয়পত্র নিতে হবে।

সচিব বলেন, মোবাইলের গতি কমানো বা টু-জিতে নামিয়ে আনার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এমন পরামর্শ এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

সেনাবাহিনী মাঠে থাকবে ২৪ ডিসেম্বর থেকে

আপডেট সময় ০৭:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮