ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ী : গ্রেপ্তার মাদক কারবারি শোভন মিয়া ওরফে হীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইয়াবাসহ মাদক কারবারি শোভন মিয়া ওরফে হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ নভেম্বর, মঙ্গলবার রাতে উপজেলার পিংনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। শোভন মিয়া উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে পিংনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মাদক কারবারি শোভন মিয়াকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছে ৩৫টি নিষিদ্ধ মাদক ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় পাঠায়।

​এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার শোভন মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ৪ নভেম্বর, বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬