ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্র শর্ত মানলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী অপরাজিতার আয়োজনে যুব দিবস উদযাপিত

যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

জামালপুর : গেটপাড় রেলওয়ে কলোনি ও কদমতলা এলাকায় মশক নিধন ও সড়কবাতি সংযোজন কার্যক্রম পরিচালনা করেন যুবদলনেতা সোহেল রানা খান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের গেটপাড় রেলওয়ে কলোনি ও কদমতলা এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম এবং পৌরবাসীর চলাচলের সুবিধার্থে সড়কবাতি লাগানোর উদ্যোগ নিয়েছেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

৩ নভেম্বর, মঙ্গলবার বিকালে তিনি এসব এলাকায় মশার উপদ্রব কমাতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে রাতের বেলায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে রোড লাইট স্থাপন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মশার উপদ্রব ও পর্যাপ্ত আলোর অভাবে রেলকলোনি ও কদমতলা এলাকার বিভিন্ন সড়কে রাতে চলাচলে দুর্ভোগ পোহাতে হত। মশক নিধন ও রোড লাইট স্থাপনের ফলে স্থানীয়দের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।

যুবদলনেতা সোহেল রানা খান বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। জনসাধারণের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। আসছে জামালপুর পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী। আমি আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধিতে এই ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান ইলিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড

যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

আপডেট সময় ০৮:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬