ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে তামিম

বাংলারচিঠিডটকম ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম তারকা ব্যাটার এবং দেশের সর্বকালের সেরা ওপেনার হিসাবে বিবেচিত তামিম ইকবাল।

চট্টগ্রামে তাড়াহুড়া করে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না ভেজা চোখে অবসরের ঘোষণা দেন তামিম।

৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের ১৩ রানের ইনিংসটি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ হয়ে থাকলো। ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিটনেসের মূল্যায়ন করবেন বলে উল্লেখ করেছিলেন। তামিমের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অনেকেরই ধারণা বিসিবি সভাপতির ক্ষোভে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম।

তামিমের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ পাপন বলেছিলেন, একজন খেলোয়াড় কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এতটা হালকাভাবে নিতে পারে!

গতকালের ম্যাচে আলগা শটে তামিমের আউটের পর দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেন বিসিবির কয়েকজন পরিচালকও।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে তামিম

আপডেট সময় ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩