ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে সম্মুখ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালিত

মুক্তিযোদ্ধা স্মরণী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসি ব্রীজপাড় এলাকায় মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালিত হয়েছে। ১০ অক্টোবর সকালে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

কর্মসূচির মধ্যে ছিলো শোভাযাত্রা, বাউসী সেতুর পাশে নির্মিত মুক্তিযোদ্ধা স্মরণীতে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মরণী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, লুৎফর রহমান লুলু, পৌর মেয়র মনির উদ্দিন বক্তব্য রাখেন।

উল্লেখ, ১৯৭১ সালের ১০ অক্টোবর মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বাউসী সেতু এলাকায় পাক হানাদার, রাজাকার-আলবদর বাহিনীর সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। এ সময় ৫ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ওই দিনের স্মৃতি ও নিহত শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এ বছরও কর্মসূচির আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে সম্মুখ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালিত

আপডেট সময় ০৬:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২