ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জামালপুরে হিজড়াদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ

হিজড়াদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : সমাজে সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের সবচেয়ে বৃহত্তম স্টিল কোম্পানী বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় হিজড়া সদস্যদের মাঝে ৮ জুন বিনাসুদে ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ, বিএসআরএম এর সিআরএস প্রধান তারিখুল কবীর, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর সদর থানার প্রতিনিধি বিট পুলিশ কর্মকর্তা তারিকুজ্জামান, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক লিটন সরকার।

জামালপুর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জামালপুরে হিজড়াদের মাঝে বিনাসুদে ঋণ দিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন। এছাড়া বিএসআরএম এর সহযোগিতায় উন্নয়ন সংঘ হিজড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হিজড়াদের স্বাবলম্বী করার পাশাপাশি তাদের আচরণ পরিবর্তনসহ উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে বহুমাত্রিক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।

জামালপুরে প্রকল্পের আওতায় ২৫০ জন হিজড়াকে তালিকাভুক্ত করা হয়েছে। এদিন ক্ষুদ্র ব্যবসা, গবাদী প্রাণি পালন, রন্ধন কাজ ও স্ক্রীন প্রিন্ট কার্যক্রমের ওপর ঋণ দেওয়া হয়। ঋণ দেয়ার আগে বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল সদস্যকে ঋণের আওতায় আনা হবে। ঋণ প্রদানের লক্ষ্য বাস্তবায়নে উন্নয়ন সংঘ নিবিড় পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ ও সহায়ক পরিদর্শন করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

জামালপুরে হিজড়াদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ

আপডেট সময় ০৬:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২