ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনের পূর্বাঞ্চলে স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহত : জেলেনস্কি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৮ মে বলেছেন, দেশটির পূর্বাঞ্চলীয় লুগানস্ক এলাকায় একটি স্কুলে এ সপ্তাহের শেষ দিকে বোমা হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি-৭ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি বলেন, ‘লুগানস্ক অঞ্চলের বিলোগরিভকা গ্রামে গতকাল রাশিয়ার বোমা হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হন।’

তিনি বলেন, ‘তারা গোলা বর্ষণের হাত থেকে প্রাণে বাঁচতে সেখানের একটি স্কুল ভবনে লুকিয়ে ছিলেন। ভবনটি রাশিয়ার বিমান হামলার শিকার হলে এ সব নাগরিক প্রাণ হারান।’

লুগানস্ক গভর্ণর সার্গি গইদে রুশ ভাষার টেলিভিশন কেন্দ্র কারেন্ট টাইম টিভি’কে বলেন, শনিবার রাশিয়ার বিমান হামলায় স্কুলটি ধ্বংস হওয়ায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হন।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সেখানে এখনো লোকজন জীবিত রয়েছেন এবং যত দ্রুত সম্ভব গোলা বর্ষণ বন্ধ হলে আমরা ধ্বংসস্তুপ সরিয়ে ফেলার কাজ শুরু করতে সমর্থ হবো।’

এর আগে, ৮ মে গইদে হামলার সময় সেখানে ৯০ জনের অবস্থানের কথা বলেছিলেন এবং এদের মধ্যে ২৭ জন প্রাণে বেঁচে যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

ইউক্রেনের পূর্বাঞ্চলে স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহত : জেলেনস্কি

আপডেট সময় ০৩:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২