ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাষ্ট্রভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপ্রধানের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম আজ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা অমর একুশের অমর গান- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” বাজানোর সময় একত্রে মন্থর গতিতে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে যান।

রাষ্ট্রপতির সামরিক সচিব প্রথমে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীর সামরিক সচিব শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

অন্যান্য জাতীয় অনুষ্ঠানের মতো এবারের কর্মসূচিও কোভিড-১৯ মহামারীর কারণে সীমিত আকারে পালন করা হচ্ছে।

প্রাণঘাতী রোগ করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয় শহিদ মিনারেও উপস্থিতি ছিল কম এবং সীমিত।

মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে সবাই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব

রাষ্ট্রভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২