ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী

৭ আগস্ট আসছে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশের পথে ভারতের প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি আইসিইউ সাপোর্টের অ্যাম্বুলেন্স। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে অ্যাম্বুলেন্সগুলো আসবে ৭ আগস্ট।

চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপহারের দ্বিতীয় চালানের ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দরে এসে পৌঁছেছে।

৫ আগস্ট ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। ৭ আগস্ট ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করবে। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পেট্রাপোল স্থলবন্দর হয়ে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স আসবে ৭ আগস্ট। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট ৫ আগস্ট বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় গেইটপাশ (আইজিএম) প্রস্তুত করেছে।

সিঅ্যান্ডএফ উত্তরা মটরসের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসে পৌঁছেছে। এগুলো ৭ আগস্ট বাংলাদেশে প্রবেশ করবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

৭ আগস্ট আসছে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

আপডেট সময় ০৭:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১