ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল

জামালপুর : নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে শনিবার রাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী অপতৎপরতা ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়ার সমর্থক বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ১৪ নভেম্বর, শনিবার রাতে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে এক বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিল ঘুরে গিয়ে পুনরায় ফৌজদারী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন, জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান আনিছ, শহর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল গফুর, নূর ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপিনেতা মোতালেব হোসেন, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সদস্য ফরহাদ আহাম্মেদ, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, আলতাব হোসেন মণ্ডল, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হৃদয় প্রমুখ।

জামালপুর শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া বলেন, বাংলাদেশের জনগণের রক্ত দিয়ে আওয়ামী লীগের হাত রঞ্জিত। সেই শেখ হাসিনা চৌদ্দশ’ ভাই-বোনকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাকে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তাকে যদি আসতে হয়, তাকে আসামি হয়ে বাংলাদেশে আসতে হবে। প্রিয় নেতা এম. রশিদুজ্জামান মিল্লাত, নিলুফার চৌধুরী মনি ও সিরাজুল হক এবং আগামী দিনে পৌরসভার আকাঙ্ক্ষার প্রতীক জিএস ফিরোজি মিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। যুবদল আপনাদের সাথে আছি। জেলা বিএনপির সাথে আছি।

বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০১:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬