ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে নাসাসের ৬ দফা দাবিতে স্মারকলিপি পেশ

জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে স্মারকলিপি পেশ করেন নারী সাংবাদিকরা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে নারী সাংবাদিক সংঘ (নাসাস) ৬ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে। ১৮ জুলাই দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে এ স্মারকলিপি জমা দেন নারী সাংবাদিকরা।

৬ দফার দাবিগুলো হলো- ১। করোনাকালীন লকডাউনের সময়ে প্রণোদনা হিসেবে মাসিক নূন্যতম ১০ হাজার টাকা সরাসরি সরকার কর্তৃক নারী সাংবাদিকদের প্রদান, ২। ওয়েজবোর্ড অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন, উৎসব ভাতাসহ প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা ও বকেয়া বেতন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ৩। মহামারী দুর্যোগের এই সময় মিডিয়া হাউসগুলোতে কোন লে-অফ, অব্যাহতি বা ছাটাঁই করা যাবে না। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট পরিপত্র জারি, ৪। যেসব নারী সাংবাদিক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশন ও যথাযথ চিকিৎসার সমুদয় দায়িত্ব সরকার ও মালিককে বহন করতে হবে, ৫। সকল নারী সাংবাদিকদের জন্য সর্বনিম্ন মূল্যে পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালু, ৬। কর্মরত নারী সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাসহ ঝুঁকি ভাতা এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেলে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপি পেশকালে নারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পল্লীর আলো পত্রিকার বাণিজ্যিক ব্যবস্থাপক জহুরা জান্নাত লিনা, পূর্বাঞ্চল প্রতিনিধি লিমা আক্তার, বিজ্ঞাপন প্রতিনিধি তানজিনা, নাসরিন আক্তার লিজা, দৈনিক তরুণ কণ্ঠের জেলা প্রতিনিধি শারমিন আক্তার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

জামালপুরে নাসাসের ৬ দফা দাবিতে স্মারকলিপি পেশ

আপডেট সময় ১১:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১