ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের নগদ টাকা বিতরণ করলেন মির্জা আজম এমপি

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্টার্ট ফান্ডের নগদ টাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

চলমান ভয়াবহ বন্যা এবং বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে সহায়তা দান অব্যাহত রয়েছে। স্টার্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন ২৯ জুলাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় করোনায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং নগদ তিন হাজার করে টাকা বিতরণ করা হয়।

মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন এবং বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।

মির্জা আজম এমপি তার বক্তব্যে বলেন, প্রকৃতির ওপর মানুষের ক্রমাগত আঘাতের ফলে পৃথিবীতে আল্লাহ গজব নাজিল করেছে। করোনার কারণে বিশ্বের ক্ষমতাধর সরকার প্রধানরা আল্লাহর ওপর ভরসা করে আকাশের দিকে তাকিয়ে থাকেন। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আল্লাহর ওপর ভরসা করে করোনা আর বন্যা মোকাবেলায় মানুষের দুর্গত ও দুঃসময়ে বিপুল সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছেন। প্রতিটি দুর্যোগে শেখ হাসিনা বিপদগ্রস্ত মানুষের পাশেই থাকেন।

মির্জা আজম এমপি এই সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণের জন্য ওয়ার্ল্ড ভিশন, উন্নয়ন সংঘ ও স্টার্ট ফান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক পরিচালক সাগর মারান্ডি, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জর্জ সরকার, জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্টার্ট ফান্ডের নগদ টাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

চলমান বন্যা ও কোভিড-১৯ এর প্রভাবে জামালপুর জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নকে চিহ্নিত করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ মাঠ পর্যায়ে খানা জরিপের মাধ্যমে এক হাজার ছয়শ বিপদাপন্ন পরিবার নির্বাচন করে। মাদারগঞ্জে ২৬৫টি নির্বাচিত পরিবারের মাঝে ২৯ জুলাই নগদ টাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এরআগে জোড়খালি ইউনিয়নে ২৬৫টি পরিবারের মাঝে সমপরিমাণ টাকা ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারে তিন হাজার নগদ টাকা প্রদানের পাশাপাশি ৫০টি মাস্ক, ১০টি গায়ে মাখা সাবান, ৫ প্যাকেট গুড়া সাবান, ৮ পিচ কাপড় (ঋতুস্রাবকালীন ব্যবহারের জন্য), একটি বড় বালতি, একটি মগ ও দুটি লিফল্যাট বিতরণ করা হয়।

চলমান মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা দুর্গত শিশু ও পরিবারের স্বাস্থ্যগত চাহিদা পূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা সহায়তায় দাতা সংস্থা স্টার্ট ফান্ড ও ইউকে এইড ৪৫ দিন মেয়াদি জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পে প্রায় এক কোটি চার লাখ টাকা অনুদান প্রদান করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের নগদ টাকা বিতরণ করলেন মির্জা আজম এমপি

আপডেট সময় ০২:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০