ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় ও ইউপি কার্যালয় লকডাউন ঘোষণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার তিন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্তের পর পৌরসভা কার্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার পাশে বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনও লকডাউন করা হয়েছে। ৮ জুলাই সকাল থেকে ৭ দিনের জন্য সকল কার্যক্রম বন্ধ রেখে লকডাউন কার্যকর করা হবে।

জানা গেছে, গত ৩ জুলাই থেকে পর্যায়ক্রমে বকশীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ১৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়।

এর মধ্যে বকশীগঞ্জ পৌরসভার সচিবসহ তিনজনের করোনা শনাক্ত পাওয়া যায়। এ নিয়ে ৭ জুলাই দুপুরে উপজেলা পরিষদের মাসিক সভায় বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় ও পাশের বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার প্রতিষ্ঠান দুটির কার্যক্রম সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করে লকডাউন ঘোষণা করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলবাট মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান

বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় ও ইউপি কার্যালয় লকডাউন ঘোষণা

আপডেট সময় ০৬:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০