ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৭ মার্চের ভাষণ যারা অস্বীকার করেন, তারা স্বাধীনতাকেই অস্বীকার করেন : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে যারা অস্বীকার করেন প্রকারান্তরে তারা স্বাধীনতাকেই অস্বীকার করেন।

৭ মার্চ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ভাষণকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে স্বাধীনতাকেই অস্বীকার করে। আজকের দিনটিকে আমরা বিশেষ দিবস হিসেবে পালন করি এবং সেটাই আমরা মনে করি। যারা তা মনে করে না তাদের স্বাধীনতার কোনো চেতনা নেই।

ওবায়দুল কাদের বলেন, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে উত্তরণের দিবসই ছিল ৭ মার্চ। এ দিনেই সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষণা হয়। যেই ভাষণকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, সেটা আজ বিশ্ব স্বীকৃত সর্বকালের সেরা ভাষণ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

৭ মার্চের ভাষণ যারা অস্বীকার করেন, তারা স্বাধীনতাকেই অস্বীকার করেন : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০