ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

দাপট দেখিয়ে সেমিফাইনালে বাংলাদেশের সাংসদরা

বাংলারচিঠিডটকম ডেস্ক: ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিতে বাংলাদেশ লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

১১ জুলাই গ্রুপ পর্বে বাংলাদেশ দু’টি ম্যাচে অংশ নেয়। প্রথমে অলস্টার একাদশকে ও পরে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশের সাংসদরা। গতকাল নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছিলো বাংলাদেশ।

১০ জুলাই চলমান দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। স্বাগতিক ইংল্যান্ডসহ এই ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করছে মোট আটটি দেশ। বাকি দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দলগুলো। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট ক্যাপ্টেন নাঈমুর রহমান দুর্জয়। এছাড়াও বাংলাদেশ দলে রয়েছেন শেখ তন্ময়, নাহিম রাজ্জাক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আয়েন উদ্দিন মতো জনপ্রিয় তরুণ এমপিরা।

৬ ওভারের অভিনব টুর্নামেন্টের ধারণাটি এসেছে ব্রিটেনের সংসদ সদস্য ক্রিস হিটন-হ্যারিসের পরিকল্পনায়। গত শীত মৌসুমে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের সঙ্গে একটি ম্যাচ খেলার সময়ই এ টুর্নামেন্টের কথা ভেবে রেখে রাখেন হিটস-হ্যারিস। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

দাপট দেখিয়ে সেমিফাইনালে বাংলাদেশের সাংসদরা

আপডেট সময় ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯