ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল

মেলান্দহে দুর্বৃত্তের হামলায় এক কৃষক নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বুলবুল মন্ডল (৩৫) নামের একজন কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৮ মার্চ রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ১৮ মার্চ রাত ৮টার দিকে মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামের রাস্তার পাশে মাথায় রক্তাক্ত জখম হওয়া অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা তাকে চিনতে পেরে তার স্বজনদের এবং পুলিশে খবর দেন। নিহত ওই ব্যক্তির নাম মো. বুলবুল মন্ডল ওরফে বুলু। তিনি একজন কৃষক। তিনি রেখিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বুলবুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে বুলবুলের মাথা ফেটে মগজ বেরিয়ে গেছে। এ হত্যাকান্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মেলান্দহ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. আকামল হোসেন বাংলারচিঠি ডটকম বলেন, নিহত বুলবুলের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু

মেলান্দহে দুর্বৃত্তের হামলায় এক কৃষক নিহত

আপডেট সময় ০৫:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯