ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

জেনে নিন আদার নানা স্বাস্থ্যগুণ

বাংলারচিঠি ডটকম ডেস্ক : আদায় রয়েছে এমন ওষুধিগুণ, যা একাধিক রোগ থেকে দূরে রাখতে পারে আপনাকে। ১০০ গ্রাম আদায় রয়েছে ৮০ ক্যালোরি এনার্জি, ১৭ গ্রাম কার্বোহাইড্রেট, ০.৭৫ গ্রাম ফ্যাট, ৪১৫ মিলিগ্রাম পটাশিয়াম ও ৩৪ মিলিগ্রাম ফসফরাস। জেনে নিন আদার নানা স্বাস্থ্যগুণ সম্পর্কে।

– হজমের সমস্যা, বুক জ্বালা বা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করতে পারে আদা।

– আদার রসে থাকা জিঞ্জেরল কাজ করে ব্যথার ওষুধের মতোই।

– বছরখানেক আগে একদল মার্কিন গবেষক দাবি করেন, আর্থ্রাইটিসের মতো সমস্যাও কমে যেতে পারে আদার রসে।

– মিশিগান ইউনিভার্সিটির মার্কিন গবেষকদের মতে, ক্যানসারের কোষগুলির অস্বাভাবিক হারে বৃদ্ধি রুখে দিতে পারে আদার রস।

– আদায় থাকা অ্যান্টিহিস্টামাইন অ্যান্টিনসিয়া উপাদান মাথা ব্যথার অস্বস্তি থেকে আপনাকে মুক্তি দিতে পারে।

– ওজন কমাতে চাইলেও আদা রাখতে পারেন দৈনন্দিন খাবার তালিকায়। চটজলদি ক্যালোরি বার্ন করতে সক্ষম আদা। এ ছাড়া, আদার রস কার্বোহাইড্রেট দ্রুত হজম করায়, মেটাবলিজম রেট বাড়ায়, ইনসুলিনের নিঃসরণ বাড়ায়। ফলে ওজন সহজেই নিয়ন্ত্রণে থাকে।

– উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে আদা অত্যন্ত কার্যকরী। এর জন্য প্রতিদিন ৭৫ থেকে ১০০ মিলিগ্রাম আদাই যথেষ্ট।

– ঠাণ্ডা-গরমে খুসখুসে কাশি বা সর্দির সমস্যায় আদার রস খুবই কার্যকর।

– একাধিক গবেষণায় দেখা গেছে, ব্যাক্টেরিয়াঘটিত যে কোনো সংক্রমণ ঠেকাতে আদার রস কার্যকর।

– বমি বমি ভাব কমাতে আদার কুচি মুখে রাখতে পারেন। তথ্যসূত্র : জি নিউজ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

জেনে নিন আদার নানা স্বাস্থ্যগুণ

আপডেট সময় ০৯:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯