ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে দুর্যোগ প্রস্তুতি সভা

জামালপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্যের আলোকে ১২ মার্চ জামালপুরে পালিত হয় দুর্যোগ প্রস্তুতি সভা। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জামালপুর শহরের বকুলতলা চত্ত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ফায়ার ও সিভিল সিভিল ডিফেন্সের প্রতিনিধি আতিকুর রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, ইএসডিও প্রতিনিধি মাহফুজা বেগম, রেডক্রিসেন্ট প্রতিনিধি সাদ্দাম হোসেন, জিলা স্কুলের ছাত্র তৌহিদুল ইসলাম যুবরাজ প্রমুখ।

জামালপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসের অলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

আলোচনা সভা শেষে জিলা স্কুল ও জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিপুল বিপুল সংখ্যক শিক্ষার্থী আগুন নিভানোর কৌশল শিখেন। তারা এই মহড়ার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরে দুর্যোগ প্রস্তুতি সভা

আপডেট সময় ০৮:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯