ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯

জামালপুর : কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার সেনাসদস্য নিহত। ছবি : সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার সেনাসদস্য নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। ২২ অক্টোবর, বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৭ অক্টোবর ঘাঁটির গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কানাডীয় বাহিনীর সামরিক পুলিশ গ্রুপের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ভেনেসা হ্যানরাহান সাংবাদিকদের বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত যে, গত ১৭ অক্টোবর নিয়মিত সামরিক প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়।’

হ্যানরাহান জানান, প্রশিক্ষণ এলাকার ‘স্থায়ী বিপজ্জনক অঞ্চল’-এ আগুনের সূত্রপাত হওয়ায় অগ্নিনির্বাপণকর্মীরা সরাসরি সেখানে গিয়ে আগুন নেভাতে পারেননি। পরবর্তী সময়ে বাতাসের দিক ও গতিবেগ পরিবর্তিত হওয়ায় আগুনের তীব্রতা ব্যাপকভাবে বেড়ে যায়। এর ফলে আগুনের শিখা আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় চার সেনাসদস্য নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ওয়েনরাইট ঘাঁটি কানাডীয় সশস্ত্র বাহিনীর পরিচালিত বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটি। ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে সেখানে নিয়মিত প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯

আপডেট সময় ০৮:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬