ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা

জামালপুর : গৃহকর্মী সংক্রান্ত সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাইনুদ্দিন বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বড় একটা অংশ গৃহকর্মী। অনাদর, অবহেলা এবং নানামুখী নির্যাতন সহ্য করে গৃহকর্তার বাড়ি ঘর পরিচ্ছন্নতা এবং ওই পরিবারের স্বাচ্ছ্বন্ধ ও আয়েসী জীবন যাপনে ভূমিকা রাখে গৃহকর্মী। ন্যায্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রে শত বঞ্চনার শিকার গৃহকর্মীরা তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পরিচালনা করে থাকে।

বাংলাদের সরকার ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা নীতিমালা তৈরি করলেও এখনো তা আলোর মুখ দেখে নাই। গৃহকর্মীদের ঐক্যবদ্ধ আওয়াজ দেওয়ার মত কোন প্লাটফরম না থাকায় তারা অধিকার আদায়ের আন্দোলনে পথে নামতে পারে না। তবে আশার বিষয় হলেও স্বল্প পরিসরে জামালপুরে গৃহকর্মীদের অধিকার সচেনতা সৃষ্টির লক্ষ্যে দেশের বৃহত্তম স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ মানবিক ও দক্ষতা উন্নয়ন এবং বাড়তি আয়মুখী কার্যক্রম পরিচালনা করছে।

স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভ থ্রু প্রমোশন অব টেকনোলজিস (স্ক্রিপ্ট) প্রকল্পের মাধ্যমে জামালপুর ও শেরপুর জেলা অন্যান্য উপকারভোগীদের মত গৃহকর্মীদের উন্নয়নে কাজ করছে।

কমিউনিটির জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নিয়োগকর্তা, সামাজিক নেতা ও অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করে লাগসই কার্যক্রম বাস্তবায়ন করছে উন্নয়ন সংঘ।

১৯ নভেম্বর, বৃহস্পতিবার জামালপুর শহরের সিংহজানী বালিকা উচ্চবিদ্যালয়ে এ উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাইনুদ্দিন বাবুল। এতে আলোচনায় অংশ নেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, মুন মেমোরিয়াল বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম, নারীনেত্রী শামীমা খান, উন্নয়ন সংঘের মনিটরিং ম্যানেজার রেজাউল করিম, প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া, গৃহকর্মী জাকিলা বেগম, পারুল বেগম প্রমুখ।

গৃহকর্মীদের দৈনন্দিন কার্যক্রম ও তাদের বঞ্চনা তুলে ধরে সভা সূত্র জানায়, গৃহকর্মীরা সমাজ ও পরিবারের দৈনন্দিন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা গৃহস্থালি কাজের মাধ্যমে পরিবার ও সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখেন। কিন্তু অনেক ক্ষেত্রে গৃহকর্মীরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সম্মান ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হন।

গৃহকর্মীর সংজ্ঞার মধ্যেই যার প্রতিফলন লক্ষ্য করা যায়। যেমন- যেসব নারী ও পুরুষ অন্যের বাড়িতে পারিশ্রমিকের বিনিময়ে রান্না, ঘরবাড়ি পরিষ্কার, কাপড় ধোয়া, শিশু ও বয়স্ক ব্যক্তির যত্নসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি কাজ করেন, তাদের গৃহকর্মী বলা হয়। অধিকার সম্পর্কে সচেতনতার অভাব এবং সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে তাদের বিভিন্ন ধরনের বৈষম্য ও হয়রানির শিকার হতে হয়। তাই গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করতে কমিউনিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের সচেতন ও সম্পৃক্ত করা প্রয়োজন।

প্রকল্প ব্যবস্থাপক লিটন সরকার বলেন, গৃহকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটির জনগণ, নিয়োগকর্তা, স্থানীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা, ইতিবাচক মনোভাব এবং দায়িত্বশীল আচরণ বৃদ্ধি করা, প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যে সম্পর্কে জানা যায় গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। নিয়োগকর্তাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে ধারণা প্রদান। গৃহকর্মীদের প্রতি বৈষম্য, নির্যাতন ও হয়রানি প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি। গৃহকর্মীদের মর্যাদা ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠায় অংশীজনদের সম্পৃক্ত করা। অধিকার সুরক্ষায় স্থানীয় পর্যায়ে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি।

গৃহকর্মীরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শ্রম, সময় ও অবদান দৈনন্দিন জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। তাই তাদের কাজের যথাযথ স্বীকৃতি, সম্মান, নিরাপত্তা ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব।

প্রত্যেক গৃহকর্মীর যেসব অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন :

১. ন্যায্য মজুরি : কাজের ধরন, সময় ও দায়িত্ব অনুযায়ী পারস্পরিক আলোচনার ভিত্তিতে ন্যায্য মজুরি নির্ধারণ এবং সময়মতো প্রদান।

২. কর্মঘণ্টা ও বিশ্রাম : কাজের সময় যৌক্তিকভাবে নির্ধারণ এবং পর্যাপ্ত বিশ্রাম, ঘুম ও অবকাশের সুযোগ প্রদান।

৩. ছুটির সুযোগ : সাপ্তাহিক ছুটি, অসুস্থতাজনিত ছুটি, নারী গৃহকর্মীর মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা দেওয়া এবং ছুটি নিতে চাইলে সেই কয়দিনের বেতন না কাটা এবং বিভিন্ন উৎসবের ছুটি ও প্রযোজ্য অন্যান্য ছুটির ব্যবস্থা করা।

৪. নিরাপদ কর্মপরিবেশ : স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশে কাজের সুযোগ নিশ্চিত করা।

৫. সম্মান ও মর্যাদা : কোনো ধরনের অপমান, অবহেলা, বৈষম্য, শারীরিক ও মানসিক নির্যাতন না করা।

৬. যৌন হয়রানি থেকে সুরক্ষা : যৌন হয়রানি, অশালীন আচরণ ও অনাকাঙিক্ষত স্পর্শ থেকে নিরাপত্তা নিশ্চিত করা।

৭. স্বাস্থ্যসেবা : অসুস্থতা ও কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা প্রদান।

৮. মাতৃত্বকালীন সুবিধা : গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ১৬ সপ্তাহের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা।

৯. ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতা : নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং ব্যক্তিগত মর্যাদা বজায় রাখার সুযোগ।

১০. অভিযোগ ও প্রতিকার : নির্যাতন, হয়রানি, বেতন বকেয়া বা অধিকার লঙ্ঘনের ঘটনায় অভিযোগ জানানোর ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ।

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় নিয়োগকর্তাদের দায়িত্ব: একজন দায়িত্বশীল নিয়োগকর্তার করণীয়: গৃহকর্মীদের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ করা।কাজের ধরন, দায়িত্ব, সময় ও মজুরি সম্পর্কে স্পষ্ট সমঝোতা করা। সম্ভব হলে লিখিত নিয়োগ-চুক্তি বা সমঝোতা সম্পাদন করা। নির্ধারিত সময়ে ন্যায্য মজুরি প্রদান করা। পর্যাপ্ত বিশ্রাম ও ছুটির সুযোগ দেওয়া। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা। কোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি, অপমান ও হয়রানি না করা।

অসুস্থতা ও জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা করা। গৃহকর্মীদের ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক মর্যাদা রক্ষা করা। গৃহকর্মীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? গৃহকর্মীদের প্রতি ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় আমাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। গৃহকর্মীদের কাজকে সম্মান ও মর্যাদার সঙ্গে মূল্যায়ন করা। তাদের প্রতি সামাজিক বৈষম্য ও নেতিবাচক মনোভাব পরিহার করা। গৃহকর্মীদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া।

তাদের সন্তানদের শিক্ষা ও উন্নয়নে সহযোগিতা করা।নির্যাতন ও হয়রানির ঘটনা দেখলে প্রতিবাদ করা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।গৃহকর্মীদের অধিকার সম্পর্কে পরিবার ও প্রতিবেশীদের সচেতন করা।

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় স্থানীয় অংশীজন, স্থানীয় জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়োগকর্তা, সামাজিক ও ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এনজিও ও সুশীল সমাজ গৃহকর্মী প্ল্যাটফর্ম বিশেষ ভূমিকা পালন করতে পারে।

এ ক্ষেত্রে নৈতিকতা ও মানবিক বোধ থেকে যে সকল দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করা। সামাজিক নেতৃত্ব প্রদান ও অধিকার সুরক্ষায় সহযোগিতা করা। ন্যায্য মজুরি, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আওয়াজ তোলা। বৈষম্য, নির্যাতন ও হয়রানি প্রতিরোধে উদ্যোগ গ্রহণ করা। অধিকার সুরক্ষায় সহযোগিতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন করা। অভিযোগ গ্রহণ ও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সচেতনতা, প্রশিক্ষণ, সহায়তা ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করা। সম্মিলিত দাবি উত্থাপন, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ে ভূমিকা রাখা।

গৃহকর্মীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ নীতিমালা: বাংলাদেশ সরকার ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ প্রণয়ন করেছে। এই নীতিতে গৃহকর্মীদের কাজের স্বীকৃতি, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, বিশ্রাম, ছুটি, চিকিৎসা, মাতৃত্বকালীন সুবিধা, নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা রয়েছে। নীতিমালাটি কার্যকরভাবে বাস্তবায়নে সরকার, নিয়োগকর্তা, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নির্যাতন বা অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে করণীয়: প্রথমে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। বিশ্বস্ত ব্যক্তি, গৃহকর্মী প্ল্যাটফর্ম বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা নিন। প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন। নির্যাতন বা হয়রানির ঘটনা যথাযথ কর্তৃপক্ষকে জানান। জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করুন।
নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত সহায়তার জন্য জাতীয় হেল্পলাইন ১০৯-এ যোগাযোগ করুন।

আসুন, আমরা সবাই অঙ্গীকার করি: গৃহকর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তাকে সম্মান করব। তাদের সঙ্গে মানবিক ও বৈষম্যহীন আচরণ করব। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করব। গৃহকর্মীদের প্রতি সকল ধরনের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার থাকব। স্থানীয় পর্যায়ে গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করব।

গৃহকর্মীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক, বৈষম্য ও নির্যাতনমুক্ত কর্মপরিবেশ গড়ে উঠুক সচেতনতা সম্মান নিরাপত্তা অধিকার এই আমাদের সকলের প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত

গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা

আপডেট সময় ০৮:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬