ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

শেরপুর : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বী। ছবি : বাংলারচিঠিডটকম

‎শেরপুরে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় ছাত্রদল নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও ডাক্তার সেকান্দর আলী কলেজ শাখা ছাত্রদল।

২ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের গৌরীপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বী।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি তিনি ও ডাক্তার সেকান্দর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়াসহ কয়েকজন মাদকবিরোধী সভা-সমাবেশ ও বিভিন্ন কার্যক্রম শুরু করেন। এর জের ধরে গত ৩০ সেপ্টেম্বর, বুধবার রাতে গৌরীপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় তাদের উপর হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে এবং ৬-৭ জন অজ্ঞাতনামা উল্লেখ করে সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনায় মো. খোকন মিয়া ও মো. কুরবান আলীকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় জড়িত ও মাদক ব্যবসায়ীদের দ্রæত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বী আরও বলেন, ছাত্রসমাজকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে চাই। যাতে করে আমরাসহ আমাদের পরবর্তী প্রজন্ম মাদকের দিকে আর ঝুকতে না পারে।

এ সময় শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশী, ডাক্তার সেকান্দর আলী কলেজ শাখা ছাত্রদল সভাপতি মো. স্বাধীন মিয়া, সাধারণ সম্পাদক মো. সৌরভ হাসান, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল সভাপতি মো. জুয়েল রানা, বিএম কলেজ শাখা ছাত্রদল সভাপতি স্বাধীনুর ইসলাম শ্রাবণ, কসবা বিএম কলেজ শাখা ছাত্রদল সভাপতি ঝলক আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

আপডেট সময় ১০:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬