ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

নকলা : এসআরবি’র অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপসহ আটক মনিকা। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় সোনার বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপসহ মনিকা (২০) নামের একজন তরুণীকে আটক করেছে এসআরবি-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি আভিযানিক দল।

মনিকা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দড়ি কালিনগর গ্রামের আবু তালেবের মেয়ে। ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে নকলা থানার হলচত্বর মোড়ে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৪-এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মনিকাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে ‘এস্কাফ সিরাপ’ থাকার কথা স্বীকার করেন তিনি।

তার দেওয়া তথ্য ও দেখানো মতে, কাঁধে থাকা একটি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ৩৭ বোতল নেশাজাতীয় ‘এস্কাফ সিরাপ’ উদ্ধার করা হয়। তখন তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও নগদ টাকাও জব্দ করা হয়।

অভিযানকারী দলের দাবি, আটক তরুণী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

আটক তরুণীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৪, ময়মনসিংহের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

আপডেট সময় ০৯:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬