ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান

জামালপুর : বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম বাবলু মিয়াকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম বাবলু মিয়াকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর, শুক্রবার নামাজে জানাজা শেষে তাকে জামালপুর পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। জামালপুর উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজায় প্রচুর সংখ্যক মানুষ অংশ নেন।

জামালপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সামাদের জ্যেষ্ঠ পুত্র আহসানুল করিম বাবলু ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁর পরিবারের স্বজনেরা জানান, আহসানুল করিম বাবলু দীর্ঘদিন ধরে কিডনিরোগে ভুগছিলেন। সাতদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে ডেঙ্গু জ্বর এবং হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) রাখা হয়।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম বাবলু স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান

আপডেট সময় ০৮:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬