ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

মাদারগঞ্জ : মাংস ব্যবসায়ীর দোকানের ফ্রিজে পচা মাংস খুঁজে পেলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। অতঃপর ব্যসায়ীকে জরিমানা করেন তিনি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকানের ফ্রিজে থাকা প্রায় ৪০ কেজি পচা-বাসি মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে। এগুলো ছিল গরুর মাংস।

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারের বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মনজুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতের অনুসন্ধানে বেরিয়ে আসে ফ্রিজে রাখা গরুর পচা মাংস। ছবি : বাংলারচিঠিডটকম

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে জোনাইল বাজারে অভিযান চালানো হয়। বাজারের ব্যবসায়ী তারেক তাজুর দোকানের মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে প্রায় ৪০ কেজি পচা ও বাসি মাংস পাওয়া যায়। পরে এসব মাংস জব্দ করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এই প্রতিবেদককে বলেন, বাজার মনিটরিংয়ের সময় দোকানের মাংস দেখে সন্দেহ হওয়ায় ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে পচা ও বাসি মাংস পাওয়া যায়। সেগুলো জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৯:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬