ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুর : জনসংযোগকালে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও সমর্থন কামরা করেন বিএনপিনেতা শাহ আব্দুল্লাহ আল মাসুদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ১৬ সেপ্টেম্বর, বুধবার বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে তমালতলা পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

আসছে জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী এই বিএনপিনেতা। এরই অংশ হিসাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে দোকান মালিক, কর্মচারী, পথচারী, ক্রেতাদের কাছে সমর্থন কামনা করেছেন বিএনপিনেতা শাহ আব্দুল্লাহ আল মাসুদ।

এই উপলক্ষে জামালপুর শহরের তমালতলা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, বিগত দিনে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে সকল আন্দোলন সংগ্রামে আমি স্ব-শরীরে রাজপথে ঝাপিয়ে পড়েছি। এই আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে আমি রাজনীতির ইতিহাসে আজকে সর্বোচ্চ মামলার আসামি। অতীতে কোন রাজনৈতিক দলের নেতার নামে আজ পর্যন্ত হয় নাই।

তিনি আরও বলেন, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সামনে জামালপুর পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে আমি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে চাই। তাই আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণের এই কর্মসূচিতে জামালপুর শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা মৎস্য জীবীদলের সভাপতি আব্দুল হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজুরুল করিম সুমন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেতু সরকার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইকবাল হুদা, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিমন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ শহর বিএনপি ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

আপডেট সময় ১০:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬