ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারে সক্রিয় যুক্তরাষ্ট্র, লক্ষ্য রাশিয়া-চীনকে টেক্কা দেওয়া কানাডার সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় কয়েকজন হতাহত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নকলা : সারের বাজার মনিটরিং করেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় সারের বাজার মনিটরিং করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সার ব্যবস্থাপনা ও কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন সার ডিলারের বিক্রয় কার্যক্রম ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের যথাযথভাবে বিক্রয় রশিদ দেওয়ার বিষয়ে ডিলারদের নির্দেশনা দেন।

কৃষকদের উদ্দেশে উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তাই সার নিয়ে কৃষকদের হতাশ বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, কোনো ডিলার সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করতে পারবেন না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে কৃষকদের হাতে বিক্রয় রশিদ তুলে দিতে হবে। সার ব্যবস্থাপনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার পাশাপাশি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

আপডেট সময় ১০:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬