ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

জামালপুর : মামলার রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে যায় কোর্ট পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় তিনজন আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

৩১ আগস্ট, সোমবার সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রশিদপুর ভাটিপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. ছাত্তার আলী (৪২), করাড়ারপাড় এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. মালেক (৪৪) ও একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. অনু (৩২)।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়ায় দাম্পত্য কলহে স্বামী দ্বিতীয় বিয়ে করলে নিজবাড়িতে একাই বসবাস করতেন দুই সন্তানের জননী ভুক্তভোগী গৃহবধূ। দুই সন্তানের একজন তার পিতার সঙ্গে ঢাকায় এবং অপরজন দাদা-দাদির সঙ্গে থাকেন।

আসামিদের মধ্যে সাত্তার তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় একপর্যায়ে ২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১১টার দিকে আসামিরা বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। তখন ওই গৃহবধূ শব্দ শুনে ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় তাকে অপহরণ করে বসত ঘরের উত্তর পাশে একটি বাঁশের ঝাড়ের নীচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনার তিনদিন পর থানায় মামলা করেন ভুক্তভোগী।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুটি ধারায় রায় ঘোষণা করেছেন। একটি ধারায় আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের এক লাখ টাকা জরিমানা এবং অপর ধারায় তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬