ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার

বাংলাদেশ আমার অহংকার- এই দীপ্ত বাণী সামনে রেখে দেশের আইন, শৃঙ্খলা রক্ষায় নিরন্তর ছুটে চলা এলিট বাহিনী সদস্যদের নিয়ে জামালপুরে ‘মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

র‍্যাব-১৪ জামালপুর সিপিসি-১ কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহাকারী পুলিশ সুপার এনামুল হক। এতে মূল বক্তা হিসাবে মানবাধিকার বিষয়ে আলোকপাত করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন র‍্যাব-১৪ এর ডিএডি কাজি ওয়াহিদুজ্জামান এসপিপি।

সেমিনারের প্রধান বক্তা জাহাঙ্গীর সেলিম জাতিসংঘ ঘোষিত সর্বজনিন মানবাধিকার সনদের ৩০ ধারা এবং মদিনা সনদ নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন। তিনি বলেন, অন্যান্য বাহিনীর চেয়ে দলনিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেমন জনগণের আস্থা অর্জন করেছে তেমনি আইন শৃঙ্খলা রক্ষায় গুরুতৃবপূর্ণ ভূমিকা পালন করছে র‌্যাব।

জাহাঙ্গীর সেলিম এই এলিট বাহিনীর সকল সদস্যকে আরও অধিকতর জবাবদিহিতা ও জনগণের ভরসা সৃষ্টির লক্ষ্যে মানবাধিকার সমুন্নত রেখে প্রতিটি কার্যক্রম পরিচালনা করতে হবে। এজন্য মানবাধিকার সনদ, সংবিধান, মৌলিক অধিকার ও প্রচলিত আইনচর্চা, প্রয়োগে বৈষম্যমুক্ত আচরন এবং ন্যায়বিচার প্রাপ্তিতে উদাহরণ সৃষ্টি করতে হবে। উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে প্রতিটি সদস্যকে জাতিসংঘের সর্বজনিন মানবাধিকার ঘোষণা পত্রের ৩০ ধারা পাঠ ও রপ্ত করতে হবে। জনস্বার্থে সবাই সজাগ ও সচেতন থাকব।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার

আপডেট সময় ১১:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬