ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ

জামালপুর : গবাদি প্রাণী পালন কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও জিন্নাতুল আরা। ছবি : বাংলারচিঠিডটকম

স্থানীয় জনগণ ও প্রতিনিধিদের নেতৃত্বে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন সংঘের (ইউএস) মাধ্যমে বাস্তবায়নাধীন ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক ২৫ জন কৃষক নিয়ে দিনব্যপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২ আগস্ট, রবিবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের আনসার মেম্বারের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। প্রশিক্ষণে মুখ্য আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হাসান লাভলু।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিশমত পাশা, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এআইটি মো. এনায়েতুর রহমান, ইউপি সদস্য মো. আনসার আলী, কল প্রকল্পের ব্যবস্থাপক মাসুদ পারভেজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার।

জামালপুর : গবাদি প্রাণী পালন কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠন অনুষ্ঠানে আয়োজক কর্মকর্তা ও অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, কৃষকদের মূল্যবান সম্পদ গরু, ছাগল ও হাঁস, মুরগী পালনে আধুনিক কৌশল ও জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য উন্নয়ন সংঘ ও কল প্রকল্পের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে, মাদক, ভেজাল পণ্য বিক্রি ও উৎপাদন বন্ধসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সকলকে সহযোগিতা করতে হবে। বর্ষা মৌসুমে বেশি করে বৃক্ষরোপণ এবং বাড়ির আঙ্গিনায় শাক-সবজি আবাদ করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

প্রসঙ্গত, দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশন (এসডিসি) আর্থিক সহায়তায় গেইন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘ (ইউএস) বাস্তবায়ন করছে।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৯:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬