ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ

দেওয়ানগঞ্জ : পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সম্মাননা পেয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন। ১৪ জুলাই, মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এ সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় চলতি বছরের জুন-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় মো. আনোয়ার হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ মডেল থানায় যোগদানের পর থেকেই সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, সন্ত্রাস, মাদক ও নাশকতা মামলার আসামি গ্রেপ্তারসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতার সাক্ষর রাখেন।
​

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ

আপডেট সময় ০৯:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬