ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুর : রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সাধারণ মানুষের সঙ্গে অন্যায় কার্যকলাপের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

১ জুলাই, বুধবার বিকালে স্থানীয় এলাহীবাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নিফর আলী বলেন, রশিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলিল, খোকা, রশিদ, মুক্তা, রাসেল ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সাধারণ মানুষের উপর বিভিন্ন ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে আসছেন।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এইসব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।

মানববন্ধনের আরও বক্তব্য রাখেন মফিজুল ইসলাম, তারেক রহমান, ওকাল বাবু, আব্দুস সামাদ প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬