ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির

মাদারগঞ্জ : উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। উদ্বোধনী দিনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, আগামী পাঁচ বছরে উপজেলায় এক লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

১৮ জুন, বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসাবে দেশব্যাপী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মাদারগঞ্জে এই কর্মসূচি শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮০ দিনে উপজেলায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী মনজুর কাদের বাবুল খান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমরা আগামী পাঁচ বছরে মাদারগঞ্জ উপজেলায় এক লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছি। শুধু গাছ লাগালেই হবে না। সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যত্ন নেয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মুসা, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির

আপডেট সময় ১০:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬