ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মাদারগঞ্জ : উপজেলা চত্বরে আমগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন (ইউএনও) সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসাবে এই কার্যক্রম শুরু হয়েছে।

১৩ জুন, শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে আমগাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। পরে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুমন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটিতে এক হাজার ৮০০টি করে, পৌরসভায় এক হাজারটি এবং উপজেলা পর্যায়ে ৫০০টি, উপজেলা প্রকৌশলী দপ্তর ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণকে আরও বেশি করে বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট সময় ০৭:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬