ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

বকশীগঞ্জ : অভিযানে উদ্ধার নকল সিগারেট পুড়িয়ে ধংস করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নকল সিগারেট তৈরি করায় উত্তম মোদক (৫০) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ মে, বুধবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদকপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করা হয়।

জানা গেছে, মোদকপাড়া এলাকার সুনীল মোদের ছেলে উত্তম মোদক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট নকল করে ব্যবসা করে আসছে। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম দুপুরে মোদকপাড়ায় অভিযান পরিচালনা করেন।

এ সময় এক লাখ ২১ হাজার ২০০ শলাকা টাক নকল সিগারেট জব্দ করা হয়। পরে উত্তম মোদককে ২০ হাজার জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে সিগারেটগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

আপডেট সময় ১০:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬