ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

বর্ণাঢ্য আয়োজনে মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপিত

মাদারগঞ্জ : নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে ছিল বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা, সাপ খেলা, পাতিল ভাঙা প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

১৪ এপ্রিল, মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রা মাদারগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

বর্ণাঢ্য আয়োজনে মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপিত

আপডেট সময় ০৯:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬