ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

গণহত্যা দিবস উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ :  গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. আব্দুল হাই। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ, বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমী।

আলোচনা সভায় ইউএনও মো. আব্দুল হাইয়ে বলেন, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বর্বর বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা আজও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লেখা রয়েছে। গণহত্যা চালিয়ে তারা মনে করেছিল বাঙালি জাতিকে দমানো যাবে। কিন্তু নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হন বাঙালি জাতি।

সভায় অংশগ্রহণকারীরা সেই কালরাতের নিহত শহিদদের স্মরণ করেন। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন এই সভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

গণহত্যা দিবস উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬