ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

মাদারগঞ্জ : আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। ছবি : বাংলারচিঠিডটকম

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ, রবিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোয়াজ আলী, সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে নারী ও কন্যাশিশুর অধিকার আরও সুরক্ষিত হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে।

জনপ্রিয় সংবাদ

সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আপডেট সময় ১০:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬