ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জ : বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, আমি শুধু বিএনপির এমপি নই। আমি সকল দলের মানুষের এমপি। দল-মত নির্বিশেষে সকল মানুষের এমপি হিসাবে আগামী ৫ বছর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের সেবায় কাজ করতে চাই এবং দায়িত্বপালনকালে সকলের সহযোগিতা চাই।

৪ মার্চ, বুধবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া শাহেদ আলী স্কুল ও কলেজ মাঠে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোন দল বা ব্যক্তি নয়। সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। যারা আমাকে ভোট দিয়েছেন বা যারা দেননি। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই। আল্লাহতায়ালা আমাকে যে দায়িত্ব দিয়েছেন। তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। সে জন্য আপনারা দোয়া করবেন।

মাদারগঞ্জ : মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও বিএনপি নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মনজুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, উপজেলা যুবদলের  জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন।

ইফতার ও দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল

আপডেট সময় ০৯:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬