ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

মাদারগঞ্জ : সংঘর্ষের ঘণ্ডচিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ২ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগলেরগড় এলাকার মামরুল ও বিলেত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে ২ ফেব্রুয়ারি দুপুরে উভয়পক্ষের ৩০০-৪০০ জন লোক দেশীয় অস্ত্র দা, লাঠি, ফালা, ইটের টুকরা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহতরা হলেন- বাগলেরগড় এলাকার মৃত বাহাজ মেম্বারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০), মৃত জয়নাল মন্ডলের ছেলে মমিন (৪৫), আবুল হাসেমের ছেলে মতিবর (৪০), শামসুল হকের ছেলে রেজাউল (৩৭), মৃত মালেকের ছেলে মান্নান (৫০), মৃত তোতা মন্ডলের ছেলে বিল্লাল (৩৮), আব্দুল মোতালেবের ছেলে সাঈদ (৩৫), বাইতুল্লাহর ছেলে আলাউদ্দিন (৪০), মৃত হোসেন মন্ডলের ছেলে সরুজ (৫০), মৃত হোসেন মন্ডলের ছেলে আব্দুল গফুর (৬০), মৃত মফিজ উদ্দিন মেম্বারের ছেলে আবুল হোসেন (৬০), কালু ফকিরের ছেলে হইবর (৪৫),মৃত গেদা মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৪০), বেলাল (৪৫), মৃত আমির উদ্দিন মন্ডলের ছেলে আমিনুর (৫০), দুলাল মন্ডলের ছেলে ইউসুফ (১৭), মৃত খোকা মন্ডলের ছেলে শাহীনুর রহমান (৫৫), মৃত রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), জহুরুল ইসলাম (৩৫), শেখ ফরিদের ছেলে সিফাত (১৭), আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী (২৮)। এছাড়াও আরও আট-দশ জন আহত হয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় ১০:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬