ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যা

শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুর : জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল । ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার প্রতিবাদে শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি, শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

‎এ সময় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, ডাক্তার মো. আনোয়ার হোসাইন, এনসিপির জেলা সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া, ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম প্রমুখ। জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি ন্যাক্কারজনক হামলার মাধ্যমে জামায়াতের নিরীহ নেতা-কর্মীদের খুন জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ অন্যান্য বক্তারা বলেন, মাওলানা রেজাউল করিমের মৃত্যু কোন দুর্ঘটনা নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা তাঁদের পরাজয় আঁচ করতে পেরে এ ধরনের নৃশংসভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তারা আরও বলেন, আমাদের ভাই শহীদ রেজাউলকে হত্যার প্রতিশোধ হিসাবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনতে হবে। এই বদলা নেয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তাহলে আমরা প্রাচীরের মত দাঁড়িয়ে থাকব। রেজাউলের মত শতশত ভাই আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি।

বক্তারা আশ্বাস নয়, অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান। বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সমাবেশে জেলা জামায়াতের আমির ৩১ জানুয়ারি, শনিবার বিকালে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যা

শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ১০:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬