ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস : নবাঙ্কুরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুর : নবাঙ্কুর আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাঙ্কুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন নবাঙ্কুরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবাঙ্কুরের সভাপতি রফিকুজ্জামান তুষার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাঙ্কুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, কাউছার আহম্মেদ, সহ-সভাতি রেজাউর রাসেদ ইসলাম রাসু, অধ্যাপক সাধন ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।

আলোচনা সভায় নবাঙ্কুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন দেশে শিশুদের বিকাশ ও শুদ্ধ সংস্কৃতিচর্চার লক্ষ্য নিয়ে নবাঙ্কুর প্রতিষ্ঠা করা হয়। শুভ তৎপরতার ফলে সংগঠনটি জেলার শ্রেষ্ঠ শিশু-কিশোর সংগঠনের স্বীকৃতি লাভ করে। একসময় জাতীয় দিবস থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান পালন করতে গিয়ে সকল মহলের কাছে প্রশংসা কুড়িয়েছে।

জামালপুর : নবাঙ্কুরের শিশু শিল্পীরা বিজয়ের গান পরিবেশন করে। ছবি : বাংলারচিঠিডটকম

উপদেষ্টা কাউছার আহাম্মেদ বলেন, বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ধারাবাহিকভাবে সাংস্কৃতিকচর্চার মাধ্যমে সংগঠনের ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে রফিকুজ্জামান তুষার মল্লিক বলেন, আমরা বিজয় লাভের ৫৪ বছর পরেও আমাদের শিশুরা বৈষম্যসহ নানা নির্যাতনের শিকার হচ্ছে। শিশুদের সুরক্ষায় আমাদের আরও বেশি কাজ করতে হবে। নবাঙ্কুর শিশুদের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও করবে।

আলোচনা সভা শেষে নবাঙ্কুরের শিশু-কিশোর সদস্যরা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সংগীত পরিবেশন করে।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত

মহান বিজয় দিবস : নবাঙ্কুরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫