ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মাদারগঞ্জ : জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও নাদির শাহ। ছবি : বাংলারচিঠিডটকম 

“আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৯ অক্টোবর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ডাক্তার সুস্মিতা দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা দিপা খাতুন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথি দলের কিশোরী সরস্বতী রানী প্রমুখ।

মাদারগঞ্জ : জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, কন্যাশিশু আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে যেন কন্যাশিশুরা আত্মবিশ্বাস ও সাহস নিয়ে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আপডেট সময় ০৯:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫