ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

সাংবাদিক ওসমান হারুনীর দাফন সম্পন্ন

ইসলামপুর : সাংবাদিক ওসমান হারুনী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক ওসমান হারুনীর দাফন সম্পন্ন হয়েছে।

২৭ সেপ্টেম্বর, শনিবার দুপুরে ইসলামপুরে নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেন তিনি। একই দিন সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর ইসলামিয়া কামিল মাদরাসায় জানাযা শেষে পৌর কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

২০০১ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত ওসমান হারুনী। শিক্ষক পিতার আদর্শে বেড়ে উঠেছিলেন। তিনি সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকা সম্পাদনা ছাড়াও মোহনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি, আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি এবং সিজে নিউজ অনলাইন নিউজ পোর্টাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। তিনি জামালপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং ইসলামপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন।

তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারের স্বজন, সাংবাদিকমহল ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

সাংবাদিক ওসমান হারুনীর দাফন সম্পন্ন

আপডেট সময় ০৮:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫