ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

দিগপাইতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার সাতজন জুয়াড়ি। ছবি : মেহেদী হাসান

জামালপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজন জুয়াড়িকে গ্রেপ্তা্র করেছে জামালপুর সদর থানা পুলিশ। ১৪ আগস্ট, বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হলিজাটা গ্রামে মুন মিথি ফিলিং স্টেশনের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়াড়িরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের শাহিনুর ইসলাম, ময়মনসিংহের ফুলবাড়িয়ার জয়পুর গ্রামের জালাল উদ্দিন, টাঙ্গাইলের আকুরটাকুরপাড়ার সুশান্ত পাল, মাকরকুল গ্রামের তোফাজ্জল হোসেন, মির্জাপুর বাইপাস রোডের ছানোয়ার হোসেন, ঘাটাইল কাচড়া গ্রামের বেল্লাল হোসেন ও মধুপুরের গাছাবাড়ী গ্রামের সজীব মিয়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। জুয়া আইনে মামলা দায়ের করার পর ১৫ আগস্ট, শুক্রবার বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

দিগপাইতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫