ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে জেন্ডার ইকুয়ালিটি ফোরাম গঠিত

জামালপুর :  সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। ছবি : বাংলারচিঠিডটকম

বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজ কাঠামোর প্রতিটি স্তরে জেন্ডার সমতা নিশ্চিত করার মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও তাদের ক্ষমতায়নের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম গঠন করা হয়েছে।

২৭ জুলাই, রবিবার সরিষাবাড়ী উপজেলা সভাকক্ষে মানিবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) এম্পাওয়ারহার প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত্এক সভায় এই ফোরাম গঠিত হয়।

ইউএনও এর প্রতিনিধি হিসাবে সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। এতে মুখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি এসআই বিকাশ চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক কর্মকর্তা রুহুল আমিন বেগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, নারী প্রতিনিধি ছানোয়ারা বেগম, সুপ্তি আক্তার প্রমুখ। সভায় প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সংঘের এম্পাওয়ারহার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরজু মিয়া।

সভা শেষে ছানোয়ারা বেগমকে সভাপতি ও আন্নু মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা ইকুয়ালিটি ফোরাম গঠন করা হয়। ফোরামের পর্যবেক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একজন প্রতিনিধি। পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সুরুজ মিয়া, আফজাল হোসেন ও মিনারা বেগম। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সরিষাবাড়ীতে জেন্ডার ইকুয়ালিটি ফোরাম গঠিত

আপডেট সময় ০৯:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫