ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সরিষাবাড়ীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৪

সরিষাবাড়ী : ভবানীপুর এলাকায় দু'পক্ষের সংঘর্ষ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিরোধপূর্ণ জমিতে পাট কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ চারজন আহত হয়েছেন। ২৪ জুলাই, বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন- আল আমিন (৩৫), হালিমা বেওয়া (৬৫), কোহিনূর বেগম (৫০) ও মেহেদী হাসান (২৫)। তাদের মধ্যে আল আমিনের শারীরিক অবস্থা গুরুতর দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জনোরেল হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ভবানীপুর গ্রামের হাবিবুর রহমান, আল আমিন ও ফারুক হোসেন, জাহাঙ্গীরের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা-মোকদ্দমা চলমান। ২৪ জুলাই বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে যায় উভয় পক্ষের লোকজন।

এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ চারজন আহত হয়। এ ঘটনায় ২৪ জুলাই রাতে হাবিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন আল আমিন বলেন, জমির দলিলপত্র আমাদের নামে। সেই জমিতে পাট কাটতে গেলে প্রতিপক্ষ আমাকে মারধর করে আহত করেছে। এ ঘটনার বিচার চাই।

জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদনকে বলেন, প্রায় ১০০ বছর ধরে পূর্বপুরুষসহ আমরা ওই জমিতে ফসল আবাদ করে আসছি। পাট রোপণ করেছি। ২৪ ২৪ জুলাই সকালে সেই পাট কাটতে গেলে তারাই আমাদের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করে। চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ করতে পারেননি বলে জানান তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রতিবেদনকে বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ২৪ জুলাই রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সরিষাবাড়ীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় ০৮:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫